যাত্রাপুর সীমান্ত এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর সীমান্তের পার্ব্বতীপুর চর এলাকায় বিজিবির নিজস্ব উদ্যোগে শতাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যাত্রাপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ কামরুজ্জামান।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন, গরীব ও দুস্থ অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  

Tags: