বশেমুরবিপ্রবিতে শীতার্তদের জন্য চলছে শীতবস্ত্র সংগ্রহ

তন্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
“সংস্কৃতির নয়া সেতু” সংগঠনটির উদ্যোগে সারাদেশে চলছে শীতবস্ত্র সংগ্রহ । গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসেও চলছে এই সংগঠনটির উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ।

সামাজিক কর্মকান্ডে উৎসাহী তরুন ছাত্রদের সংগঠন “সংস্কৃতির নয়া সেতু” গতবারের ন্যায় এবারও শীতার্ত অসহায় মানুষের মাঝে গরম কাপড় প্রদানের পদক্ষেপ নিয়েছে । আপনার ব্যবহৃত পুরনো পোশাক দান কিংবা আর্থিক সহায়তা করে মানবতার সেবায় অবদান রাখুন ও স্বেচ্ছাশ্রম প্রদানও করতে পারেন।

বশেমুরবিপ্রবি’র সংগঠনটির কর্মী আবদুল্লাহ আল নোমান বলেন, আমারা ক্যাম্পাসে পুরনো শীতবস্ত্র সংগ্রহ ও আর্থিক সহায়তা নিচ্ছি। এই শীতবস্ত্র ও আর্থিক সহায়তা আগামী রোববার আমরা ঢাকা পাঠাবো এবং সেখান থেকে উত্তরাঞ্চলে বিভিন্ন ছিন্নমূল ও শীতার্ত অসহায় মানুষের কাছে পাঠানো হবে।

এছাড়াও বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে সংগঠনটির সাথে জড়িত আছেন, আজাদ আলী, মাইনুল ইসলাম সাগর ও অভিজিৎ সাহা। কাপড় প্রদান, স্বেচ্ছাশ্রম (ভলানটিয়ারিং), আর্থিক ও আনুসাঙ্গিক অনুদানের জন্য যোগাযোগ করুন আবদুল্লাহ আল নোমান – ০১৯১৪৫৮৬৮৯৯

  •  
  •  
  •  
  •