বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি

বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি বের করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি দিবসটি উপলক্ষে র‌্যালি বের করে।

এদিন সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগর’ এ গিয়ে শেষ হয় এবং মুক্তিযুদ্বের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি পালন করা হয়।

এসময় বাকৃবির  ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. লুৎফুল হাসান, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান,  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: