ফিশারিজ সোসাইটির সভাপতি ড. শহীদুল, সম্পাদক ড. হারুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ফিশারিজ সোসাইটি অফ বাংলাদেশের (এফএসবি) ২০২০-২১ সালের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

আংশিক ওই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক ও সাধারণ সম্পাদক একই বিভাগের প্রফেসর ড. হারুনুর রশীদ।

শনিবার (২৯ ডিসেম্বর) এফএসবির দ্বিবার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে ২ বছর মেয়াদী ওই কমিটি গঠন করা হয়।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে বাকৃবির অ্যাকোয়াকালচার বিভাগের প্রফেসর ড. এম. এ. সালাম, সহ-সম্পাদক হিসেবে ফিশারিজ টেকনোলজি বিভাগের ড. মো. নূরুল হায়দারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে ১১ জন সদস্য মনোনীত হয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: