বাকৃবি শিক্ষক সমিতির দায়িত্বভার হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির (২০১৯-২০) নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ‘শিক্ষক কমপ্লেক্সে’ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. লুৎফুল হাসান (বর্তমান উপাচার্য) নবনির্বাচিত কমিটির সভাপতি প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারি ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. এনামুল হক-এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সোলায়মান আলী ফকির, শিক্ষক সমিতি ২০১৮-১৯ কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবু হাদী নূর আলী খান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান।

এসময় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, সোনালী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: