সিকৃবি’র প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা আগামি ২৮ জানুয়ারি
সিকৃবি প্রতিনিধি:
সিকৃবি’র অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনোদন সংঘ এর আয়োজন করছে। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তিরত প্রথম বর্ষের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করতে পারবে। নাচ, গান, অভিনয়, জোক, আবৃতি, চিত্রাঙ্কন, ইনস্ট্রুমেন্ট প্লেয়িং এবং বক্তৃতা এসব ইভেন্টের মধ্যে একজন প্রতিযোগী সর্বোচ্চ চারটি প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। এজন্য রেজিস্ট্রেশন কার্যক্রম মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NAME CATAGORY FACULTY ID লিখে 01790010645 এই নাম্বারে সেন্ড করে সম্পন্ন করা যাবে।
এরপর আগামি ২৮ জানুয়ারি বৃহঃস্পতিবার বেলা ২ টা ৩০ মিনিটে সিকৃবি’র সেন্ট্রাল অডিটোরিয়ামে রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগিদের নিয়ে মূল পর্ব শুরু হবে বলে জানা যায়।

