তীব্র শৈত্য প্রবাহে বিপর্যস্ত গোপালগঞ্জের জনজীবন

তন্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গোপালগঞ্জে গত চারদিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের । তীব্র শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারাচ্ছন্ন বাতাস আর ঘন কুয়াশায়সহ হাড় কাপাঁনো শীতে জবুথবু হয়ে পড়েছে এ জেলার মানুষ।

ঘন কুয়াশা ও তীব্র শৈত্য প্রবাহের কারনে দেশের দক্ষিণাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আর কনকনে ঠাণ্ডায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে।

গত ক’দিন ধরে, শীতে হাড় কাঁপানো ঠাণ্ডায় তাপমাত্রায় চরম ভোগান্তির শিকার সেখানকার মানুষ। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণেই জেলায় শীত বেশি অনুভূত হয়।

পৌষের শুরু থেকেই তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের দক্ষিণাঞ্চলের জেলা গোপালগঞ্জ । তীব্র শৈত্য প্রবাহের কারণে মাসজুড়ে তেমন দেখা মেলেনি সূর্যের । এ সময় দু’দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় এ জেলায়। আর, মাঘের শুরুতে শীতের দাপট বেড়ে গেছে আরো। ঘন কুয়াশার সঙ্গে মাঝারি ও তীব্র শৈত প্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

এই তীব্র শৈত্য প্রবাহে চরম ভোগান্তিতে রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরাও । অধিকাংশ বিভাগের ক্লাস সকাল ৯ টায় । তাই এই ঘন কুয়াশা ও তীব্র শীতে সকাল ৯ টায় ক্লাস করতে অনেক কষ্ট হয় শিক্ষার্থীদের । খুব তাড়াতাড়ি তীব্র এই শৈত্য প্রবাহ কেটে যাবে এমনটাই আশা বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, তীব্র শীতের কারণে সর্দি, কাশি ও শ্বাজনিত রোগের রোগী বেশি দেখছি । আগের তুলনায় সদর হাসপাতালে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেশি। আর, অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, চলতি বছর পর্যন্ত এ জেলাটি শীতের সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। প্রতিবছর শীতের সময় কনকনে ঠাণ্ডা আর গরমে অসহনীয় তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন।

উল্লেখ্য, সোমবার (২৫ জানুয়ারি) ভোরে গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: