বাকৃবিতে ‘বাউরেস’ এর বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্ভোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা ২০১৮-২০১৯ এর উদ্ভোধনী অনুষ্ঠান ০১ ফেব্রুয়ারী ২০২০ সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

বাউরেসের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।

প্রধান অতিথি গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বলেন, দেশ স্বাধীন হওয়ার আগের বছরগুলোতে ক্ষুধামন্দা লেগেই থাকতো। ১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় জনসংখ্যা ছিলো প্রায় ৭০ মিলিয়ন এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন ছিলাম না। আজ দেশের জনসংখ্যা ১৬০ মিলিয়নের বেশি হওয়া সত্তে¡ও আমরা খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং তাদের উন্নত গবেষণার ফলে আমরা এই সফলতা পেয়েছি। বর্তমানে আমরা আর্থ-সামাজিকভাবেও সমৃদ্ধ হয়েছি।দেশের দারিদ্রতার হার কমিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দারিদ্রতা নিরসন এসডিজি বাস্তবায়নের একটি বড় লক্ষ্যমাত্রা। ১৯৯১ সালে দারিদ্রতার হার প্রায় ৪৪ভাগ ছিলো। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সেই দারিদ্রতার হার কমে ২০ভাগের নিচে নেমে এসেছে।

কর্মশালায় প্রধান পৃষ্ঠপোশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জসিমউদ্দীন খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি।

Key note Speaker হিসেবে উপস্থিত ছিলেন Professor Dr. Richard W. Bell। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাউরেসের সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক।

অনুষ্ঠানে গবেষণার আন্তর্জাতিক মানদন্ড এইচ-ইনডেক্সের উপর ভিত্তি করে প্রথম ৫ জন গবেষককে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদ থেকে ১০ জন গবেষককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম আনিসুর রহমান, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম, কৃষি অর্থসংস্থান বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউর রহমান, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মাহফুজুল হক।

কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য খামার পর্যায়ের ৩ জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি পুরষ্কার-২০২০’ প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: