বাকৃবিতে দুই ছাত্রী হলে ছাত্রলীগের নয়া কমিটি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও বেগম রোকেয়া হলে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় ছাত্রলীগের নয়া হল কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। এসময় তিনি হল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন তাজরিন আক্তার (কথা) ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা এবং ২১ সদস্য বিশিষ্ট কমিটির বেগম রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন সাদিয়া বিনতে সদরুল ও সাধারণ সম্পাদক তানজিনা শিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন, প্রক্টর প্রফেসর ড. আজহারুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আজহারুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও বেগম রোকেয়া হলের প্রভোস্ট মহোদয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাজরিন আক্তার (কথা) এবং সঞ্চালনা করেন জাকিয়া সুলতানা।

