দাম কমায় হতাশ ঝিনাইদহের সবজি চাষীরা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে মাঘ মাসের বাঘ কাঁপা শীতে বিভিন্ন হাটবাজারে সবজির দাম কমেছে, বাজারে সব্জির যোগান বেশী হওয়ায় দাম হ্রাস পাওয়ার কারণ বলে মনে করছেন সবজি চাষীরা। বাজারে সব্জির দাম কমে যাওয়ায় বেড়েছে ক্রেতাদের চাহিদা।
ঝিনাইদহের বিভিন্ন বাজার যেমন, নতুন হাটখোলা, মডা মোর্ড়, পুরানো হাটখোলা, হামদোহ, পাগলাকানাই ঘুরে দেখা গেছে, বিভিন্ন কাচাদ্রব্য যে পরিমাণ, তারমধ্যে বেশী দেখা যাচ্ছে, বেগুন, লাউ, বাধাকপি, ফুলকপি, সিম, টমেটো, পেয়াজের কালী, পালংশাক, মুলা। গত দু-সপ্তাহ আগে যে দাম ছিল তার চেয়ে বর্তমানে ৫ থেকে ১০ টাকা প্রতিকেজিতে কম।
খুচরা কাঁচামাল বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, গত বছরের ন্যায় এবারও শীতে সঠিক সময়ে আমরা শীতকালীন সবজি পেয়েছি ক্রেতাদের মন ভরাতে সক্ষম হয়েছি। বর্তমানে এ সবজির চাহিদাও রয়েছে। তবে গত কিছুদিন আগের তুলনায় এখন সবজির পরিমাণ বেশী এবং দামও কম।
নতুন হাটখোলা থেকে পাইকারী আল্লাহর দান ভান্ডার দোকান থেকে আনোয়ার হোসেন বলেন, গত শীতের চেয়ে সবজির দাম এই শীতে বেশ সস্তা। বর্তমানে পাইকারী সবজির দাম, ওলকপি প্রতিকেজি ৫/৬ টাকা, টমেটো দেশী প্রতিকেজি ১৬/১৭ টাকা, পাবনা টমেটো প্রতিকেজি ৫/৬ টাকা, গোপালগঞ্জ টমেটো প্রতিকেজি ৮/১০ টাকা, সিম প্রতিকেজি ৫/৬ টাকা, ফুলকপি প্রতিকেজি ৪/৫ টাকা, বাধাকপি প্রতিকেজি ৪/৫ টাকা কিনছি।
এক সবজি চাষী বাবুল মিয়া বলেন, গতবারের তুলনায় এবারও ফসল ভাল ফলিয়েছি। দ্রব্যমূল্যেও দামও সঠিক ছিল। কিন্তু বর্তমানে সব্জির দাম খুব কম।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা খান মো: মনিরুজ্জামান জানান, ঝিনইদহ জেলা সব ধরনের সব্জি উৎপাদনের জন্য বিখ্যাত। এখন বাজারে সব্জির যোগান বেশী, তাই দাম কম।

