নিউইয়র্কে এ পর্যন্ত ২১ বাংলাদেশির মৃত্যু, আসছে ভাসমান হাসপাতাল

করোনা ডেস্কঃ

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ২১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫জন নারী। তাদের বেশির ভাগই বয়স্ক এবং বিভিন্ন রোগে ভুগছিলেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট ২৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে রোববার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে বিজিত কুমার সাহা (৩৬) নামে এক বাংলাদেশি মারা গেছেন। তিনি লাগোয়ারডিয়া বিমানবন্দরে টার্মিনাল ‘বি’ রেস্টুরেন্টে কাজ করতেন। উনি অনেকদিন ধরে নিউমোনিয়া রোগে ভুগছিলেন। তাঁর দেশের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। একই দিনে মির্জা হুদা (৪৪) নামক আরেকজন মারা যান। 

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে  আক্রান্ত হয়ে পর্যন্ত ২ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৬৪৮। এতে মৃত্যু হয়েছে ৯৬৫ জনের।

এদিকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য নেভী হসপিটাল শীপ (ভাসমান হাসপাতাল) ৩০শে মার্চ নিউইয়র্কে এসে পৌছাবে। অবস্থান করবে ম্যানহাটান ক্রুজ টার্মিনাল পিয়ার-৯০তে। জাহাজটিতে ১০০০ হাজার বেড, ১২টি অপারেশন থিয়েটার, ৮০টি ইন্টেনসিভ কেয়ার ওয়ার্ড,২০টি রিকভারী ওয়ার্ডসহ অন্যান্য অত্যাধুনিক সূযোগ সুবিধা রয়েছে। এতে আছে ৬৩ জন সিভিলিয়ান স্টাফ ,৯৫৬ জন নেভাল হসপিটাল স্টাফ,এবং ২৫৮ জন নেভাল সাপোর্ট স্টাফ। এতে আছে একটি ফ্লাইট ডেক যেখানে সামরিক হেলিকপ্টার উঠানামা করতে পারে।নিউইর্য়কে হাসপাতালের চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় এই ব্যবস্থা করা হয়েছে জানা গেছে

  •  
  •  
  •  
  •  

Tags: