২৫ এপ্রিল পর্যন্ত বাড়লো ছুটির মেয়াদ
নিউজ ডেস্কঃ
আবারো বাড়ানো হলো সরকারি ছুটির মেয়াদ। সাধারণ ছুটি ও যান চলাচল নিয়ন্ত্রণ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) এই তথ্য জানানো হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি দুই দফা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। একইসঙ্গে বাতিল হয় পহেলা বৈশাখের সরকারি আনুষ্ঠানিকতাও। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সবধরনের গণপরিবহন চলাচলও।
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। নভেল করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ৯৪ জন এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬। এ নিয়ে কভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৪ আর মৃতের সংখ্যা ২৭।

