বেড়েই চলেছে নতুন আক্রান্ত , এদিকে কারাগারেও ছড়াচ্ছে করোনা

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৬৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড৷ এদিকে, কারাগারেও থাবা বসাতে শুরু করেছে এই ভাইরাস৷ঢাকায় অন্তত ১২ জন কারারক্ষী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন বলে জানায় কতৃপক্ষ ৷ দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭,১০৩ জন৷ গত ২৪ ঘণ্টায় একজন সাংবাদিকসহ মারা গেছেন ৮ জন; মোট মৃত্যু ১৬৩৷এদিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১১ জন, মোট সুস্থ হয়েছেন ১৫০ জন৷

তবে অনেকেই বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে উঠেছেন৷ তাদের নাম এখনো সুস্থদের তালিকায় সংযুক্ত করা হয়নি৷ মোট সুস্থদের চারতৃতীয়াংশ মৃদু উপসর্গ নিয়ে বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন বলে জানায় আইইডিসিআর৷

বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের পর ৫৫তম দিনে মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ১৩৭ জনই ঢাকার বাসিন্দা ছিলেন৷বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন৷কারাবন্দী আক্রান্তএখন পর্যন্ত ১২ জন কারারক্ষী আক্রান্তের খবর নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান৷ তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বন্দিদের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়েই ওই রক্ষীরা আক্রান্ত হয়েছেন৷‘‘নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারের কোয়ার্টারে প্রায় দুইশ কারারক্ষী থাকেন৷

অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে কারাবন্দিরা ভর্তি হলে সেখানে পালা করে দায়িত্ব পালন করেন এখানকার কারারক্ষীরা৷‘‘আক্রান্ত ১২ জনের মধ্যে নয় জন মুগদা, দুইজন কেরানীগঞ্জ বিশ শয্যা হাসপাতালে ও একজন মিরপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তাদের সবাই এখনো শারীরিকভাবে ভালোই আছেন৷ তবে এখন পর্যন্ত কেরানীগঞ্জ কারাগারের কোনো বন্দি এই ভাইরাসে আক্রান্ত হয়নি৷’’

  •  
  •  
  •  
  •  

Tags: