বাকৃবি’র তহবিল থেকে আর্থিক সহযোগিতার দরখাস্ত আহ্বান
বাকৃবি প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে মানবেতর জীবনযাপনকারী আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন দরখাস্ত আহ্বান করছে। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আর্থিক সহযোগিতার জন্য এ দরখাস্ত আহ্বান করা হয়। সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম সবুজ বাংলাদেশ24.কমকে বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনকারীকে নিচের লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে Submit বাটনে ক্লিক করতে হবে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf_1VII2PViLjsEr4lciA3YMrOr6ePLFhQmp3Jt3X-RSyiK4w/viewform
আবেদনের শেষ তারিখ ০৪ জুন, ২০২০।
বাছাইকৃত শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে অনুদান প্রাপ্তির বিষয়টি অবহিত করা হবে।
আবেদনকারীর মধ্য থেকে বিভাগভিত্তিক নির্দিষ্ট সংখ্যক প্রকৃত অসচ্ছল ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বাছাই করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Covid-19 এর প্রাদূর্ভাব মোকাবেলায় গৃহীত বিভিন্ন উদ্যেগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পারিবারিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এককালীন আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কতৃপক্ষ।

