শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে

budget shobuj bangla

নিউজ ডেস্কঃ

আগামী ২০২০-২১ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষার সবগুলো খাতেই বরাদ্দ বাড়ছে।

এবারের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষায় ২৪ হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা বর্তমান ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৪ হাজার ৪০ কোটি টাকা।

আগামী ২০২০-২১ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। যা বর্তমান ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ২০২০-২১ অর্থবছরে ৮ হাজার ৩৪৪ কোটি টাকা বা প্রস্তাব করা হয়। যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ৭ হাজার ২৫০ কোটি টাকা।

সব মিলিয়ে শিক্ষা খাতে বরাদ্দ ৬৬ হাজার ৪শ’ ১ কোটি টাকা।

বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, শিক্ষা খাতে আমাদের আগামী অর্থবছরের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হবে করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছুটির ক্ষতি পুষিয়ে নিয়ে পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা। এ কাজের জন্য আগামী বছরের বাজেটে আমরা প্রয়ােজনীয় সম্পদের যােগান রাখছি।

প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষার বিষয়ে তিনি বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, নতুন জাতীয়করণকৃত ও বিদ্যমান প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং আইসিটি-সহ শিক্ষা সহায়ক বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। ৫০৩টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারঅ্যাকটিভ ক্লাসরুম তৈরির কাজ চলমান আছে এবং অচিরেই আমরা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ইন্টারনেট সংযোগ প্রদান করতে যাচ্ছি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিষয়ে তিনি বলেন, শিক্ষার উন্নয়নকে আরাে বেগবান করতে আমরা এখন জোর দিচ্ছি শিক্ষার গুণগত মানােন্নয়ন ও উচ্চশিক্ষার গবেষণার উপরে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার বিষয়ে তিনি বলেন. শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে দাখিল, কারিগরি ও এবতেদায়ী স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •