সিকৃবিতে বিভিন্ন হলে ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) হুমায়ূন রশীদ চৌধুরী হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

জানা যায়, সিকৃবি’র হুমায়ূন রশীদ চৌধুরী হলে বিভিন্ন ইনডোর ইভেন্টে প্রতিযোগিতা চলছে। টেবিল টেনিস ( একক ও দ্বৈত), ক্যারাম (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন ( দ্বৈত) এই ইভেন্ট গুলোতে হলের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করছে। হল প্রশাসনের তত্ত্বাবধানে এবং সিনিয়র শিক্ষার্থীরা এসব ইভেন্ট পরিচালনা করছেন।

এছাড়া অন্যান্য আবাসিক হলগুলোতেও একইভাবে প্রতিযোগিতা শুরু হচ্ছে বলে প্রভোষ্ট কাউন্সিল সূত্রে জানা যায়।

  •  
  •  
  •  
  •