বাকৃবি’র অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বানের সময়সীমা বর্ধিত
বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ডিভাইস বা স্মার্টফোন ক্রয়ে আর্থিকভাবে অক্ষম শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বানের সময়সীমা বর্ধিত করা হয়েছে। যারা ইতিমধ্যে আবেদন করেননি তারা আগামী ২৩/০৮/২০২০ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম।
আবেদনকারীকে পূর্বে প্রদানকৃত নিচের লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে Submit বাটনে ক্লিক করতে হবে।
https://forms.gle/rLn67m3uWTRBsbbW6
অনলাইন শিক্ষা কার্যক্রমে স্নাতক এবং এমএস পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে যাদের অনলাইন ক্লাসে অংশ নিতে ডিভাইস (স্মার্টফোন) কেনার সক্ষমতা নেই তারা ইউজিসির মাধ্যমে সহজ শর্তে ঋণ অথবা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দরিদ্র (অসচ্ছল) এবং আর্থিকভাবে অক্ষম শিক্ষার্থীদের আবেদন করতে বলা হয়েছে। আবেদনটি ইংরেজিতে পূরণ করতে হবে। আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে যা অবশ্যই সঠিক এবং সম্পূর্ণ হতে হবে।
ডিভাইস ক্রয়ে সাহায্য পাওয়ার মত যোগ্য বিশ্ববিদ্যালয় কর্তৃক বাছাইকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদন সাপেক্ষে চুড়ান্ত বলে বিবেচিত হবে।
বাছাইকৃত শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে অনুদান প্রাপ্তির বিষয়টি অবহিত করা হবে বলে জানা গেছে।

