করোনায় মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়াল লাতিন আমেরিকায়

নিউজ ডেস্কঃ

মহামারি করোনাভাইরাসের অন্যতম বড় হটস্পট লাতিন আমেরিকা অঞ্চলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের এই সংখ্যা।
বার্তা সংস্থা এএফপি’র তথ্যমতে, বর্তমানে অঞ্চলটিতে করোনায় মোট ২ লাখ ৫০ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৬৪ লাখ ৬৩ হাজারেরও বেশি মানুষ।

এই অঞ্চলের মধ্যে করোনায় সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখের বেশি; আর মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার লোকের। কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি।

লাতিন অঞ্চলের দেশগুলোর মধ্যে মৃত্যুতে দ্বিতীয়স্থানে আছে মেক্সিকো। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ৪০০ ছাড়িয়েছে। এছাড়া ৫ লাখ ৪৩ হাজারের বেশি আক্রান্তের সংখ্যা নিয়ে তৃতীয়স্থানে আছে দেশটি।

মৃত্যুতে মেক্সিকোর পরের স্থানেই রয়েছে পেরু। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। তবে লাতিন আমেরিকার মধ্যে আক্রান্তে শীর্ষে থাকা ব্রাজিলের পরেই তাদের অবস্থান পেরুর। সেখানে ৫ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

এদিকে লাতিন আমেরিকা ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো দেশগুলোতেও সক্রিয় রয়েছে মহামারি করোনাভাইরাস।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে একযোগে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৬১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ২৭৪ জনের।

  •  
  •  
  •  
  •  

Tags: