জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যোৎসব শুরু

আবদুল্লাহ আল মামুন নিলয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘দৃষ্টিজুড়ে স্বপ্নশিখর, যুগান্তরের গান’ এই শ্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটারের এগার দিন ব্যাপী ‘তিন যুগ পূর্তি উৎসব- ২০১৬’ শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শুরু হয়।

র‌্যালিটি নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার পর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সন্ধা সাড়ে ছয়টায় মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজিত নাটক ‘রতি আরতির গীত’। কাল দ্বিতীয় দিন থাকছে আগন্তুক রেপার্টরি প্রযোজিত নাটক ‘অন্ধকারে মিথেন’। এ উৎসব আগামী ১৬ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উৎসবের আহ্বায়ক ও প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান।

  •  
  •  
  •  
  •