সাড়ে সাত হাজার টাকায় ইলিশ বিক্রি

নিউজ ডেস্কঃ

বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে সাত হাজার ৫০০ টাকায় আড়াই কেজি ওজনের ইলিশ বিক্রির খবর পাওয়া গেছে।

গত শুক্রবার খাজা ফিশ আড়ত থেকে মাছটি কিনে নেন আরেক আড়তদার মো. ইউসুফ মিয়া। তিনি জানান, নিকটাত্মীয়ের জন্য মাছটি কিনেছেন। মণ হিসেবে দাম পড়েছে এক লাখ ২০ হাজার টাকা। এই মৌসুমে এ ধরনের ইলিশ আর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

জানা যায়, এই বাজারে এখন গ্রেড সাইজের (এক কেজির বড়) মাছ মণপ্রতি বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ হাজার টাকায়। এলসি বা রপ্তানিযোগ্য (এক কেজির নিচে) মাছ মণপ্রতি ৩২ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ৫০০ গ্রাম ওজনের মাছ মণপ্রতি বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকায়।

বিএফডিসি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং কর্মকর্তা মো. আহমদ উল্লাহ জানান, গত সাত দিনে এই কেন্দ্রে ২০০ টন মাছ বিক্রি হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: