এক যুগ পর সাদুল্যাপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
দীর্ঘ এক যুগ পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। আগামী ১৯ ফেব্রুয়ারী এ সম্মেলনে নির্বাচিত হবে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীরা এখন সাদুল্যাপুর উপজেলা শহর ও ১১ ইউনিয়নের কাউন্সিলদের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছেন।

সম্মেলনে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের কান্ডারী কারা হচ্ছেন এ নিয়ে চলছে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা। দীর্ঘ ১২ বছর পর সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে এমন সংবাদে দলীয় নেতাকর্মীদের মাঝে কৌতুহল জেগেছে বেশ।

পদ প্রত্যাশীদের মধ্যে অনেকে ব্যানার, পোষ্টার, পেষ্টুন দিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে দলের জন্য নিবেদিত ত্যাগী ও স্বচ্ছ ব্যাক্তিদের নতুন নেতৃত্ব দেয়ার দাবী এখানকার তৃনমূল নেতাকর্মীদের। সম্মেলনে সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নের তৃণমুল পর্যায়সহ ২৪৬ জন কাউন্সিলর চুড়ান্ত করা হয়েছে।

সম্মেলনে সভাপতি পদে ইতোমধ্যে প্রচার-প্রচারণায় রয়েছেন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সহ-সভাপতি ও গার্লস কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া খন্দকার, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সামছুজোহা প্রামাণিক রাঙ্গা ও খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সদস্য মো. নজেল হোসেন।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক মো. শাহারিয়া খাঁন বিপ্লব, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মোজাহারুল ইসলাম, ফরিদুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুর আজম মন্ডল নিরব, সাদুল্যাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. ফারুকুল ইসলাম ফারুক।

এরআগে ২০০৪ সালের ১৯ জানুয়ারীতে সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সময়ে ডা. ইউনুস আলী সরকারকে সভাপতি ও শাহারিয়া খাঁন বিপ্লবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭৭ সদস্যর কমিটি গঠন করা হয়। পরে ২০০৮ সালে দলীয় সিন্ধান্তে ডা. ইউনুস আলী সরকারকে বহিস্কার করা হলে সহ-সভাপতি মোজাহারুল ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।

দীর্ঘ ১২ বছর ধরে কমিটির নেতারা বিভিন্ন ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে দলের জন্য কাজ করেন। তাদের ব্যর্থতা ও সফলতাও রয়েছে অনেক। তবে তৃনমুল নেতাকর্মীদের কেউ কেউ পাওয়া না পাওয়ার হিসেব নিকেশে নাখোশ তাদের প্রতি। সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীরা যোগাযোগ রাখছেন কেন্দ্রের নেতাদের সঙ্গে।

সাদুল্যাপুর উপজেলা শহর ও বিভিন্ন এলাকার কাউন্সিলরদের সাথে আলাপ কালে তারা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সর্ব বৃহৎ দল হিসেবে বিভিন্ন মতের লোকজন রয়েছে এই দলে। সর্বোপরী কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে কেন্দ্রীয় নেতাদের প্রতি দাবী জানান তারা।

এছাড়া সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন দায়িত্বে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটি দলের ও দলের কর্মীদের উন্নয়ন এবং সাদুল্যাপুর উপজেলার সার্বিক উন্নয়নে নিজেদের স¤পৃক্ত রাখবেন এই প্রত্যাশা দলীয় নেতৃবৃন্দের।

  •  
  •  
  •  
  •