সিকৃবিতে ডিভিএম ২১’র ব্যাচ ডে পালন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদ ২১ তম ব্যাচের “ব্যাচ ডে” পালিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি রবিবার ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদ ২১ তম ব্যাচের প্রথম বর্ষ পূর্তি অনুষ্টানের আয়োজন করা হয়।
র্যালি,কেট কাটা, গ্রেট লাঞ্চ আর ফেস্টিভ আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। বেলা ১২ টায় অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহন মিয়া’র উপস্থিতিতে ব্যাচের শিক্ষার্থীরা কেক কাটেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন প্যাকার্ড সম্বলিত র্যালী আয়োজন করে।
ব্যাড ডে প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে ডিন প্রফেসর ড. মোঃ মোহন মিয়া বলেন, এরকম আয়োজনের মধ্য দিয়ে ব্যাচমেটদের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি পায়। যা শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা পালন করে। “

