ডাস্টবিনঃ হাফিজুর রহমান

ডাস্টবিন
-হাফিজুর রহমান

আমি,
একটা ডাস্টবিন।
কুকুর আর কাকের রেসট্রন্ট।
আমি
একটা ডাস্টবিন।
পথশিশুর কাছে খনি রুপি ডায়মন্ড।

আমি
একটা ডাস্টবিন।
আবর্জনার আবাসস্থল।
আমি
একটা ডাস্টবিন।
ময়লা গুলোর তৃষ্ণার জল।

আমি ডাস্টবিন,
কোন অবহেলিত সমাজ নয়।
আমি ডাস্টবিন,
কোন বিশ্বাসঘাতক নয়।
আমি ডাস্টবিন,
কোন নিষ্ঠুরতা আমার নেই।

একটা ডাস্টবিন
কোন ময়লাকে ছুড়ে ফেলে না।
নিজের মধ্যে আশ্রয় দেয় সানন্দে।
অথচ ভাবনা হয়,
তুমি কে?
ডাস্টবিনে শত শিশু ফেলছো পরমানন্দে?

ডাস্টবিন যদি তোমার ভ্রুণ পেটে রাখতে পারে,
তুমি কেন নয়?
তোমাদের শুক্রানু,ডিম্বানু এতো বেশি?
তোমার পেট,সেতো পৃথিবীর সবচাইতে সংকীর্ণ স্থান,
তোমার দ্বারা শুধু সঙ্গম হবে শত শত বার,
তুমি মা হতে পারবে না কোনদিন।

ও পুরুষ!
তুমি? তোমার পৌরুষ রূপ প্রকাশ পায়নি,
তুমি নিজেকে তৃতীয় লিঙ্গ প্রমাণ করেছো।
তুমি উন্মাদ!
তোমার কাম জাগতে পারে,
পিতৃত্ব নয়।

এই সমাজ থেকে,
তোমাদের মতো নর-নারী থেকে,
একটা ডাস্টবিন শ্রেয় ,
শিশুটি বেড়ে উঠতে।

=====

হাফিজুর রহমান
ইংরেজি বিভাগ (১২তম ব্যাচ)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

  •  
  •  
  •  
  •