আলুর সরবরাহ বেড়েছে নীলফামারীতে

নিউজ ডেস্কঃ

আলু উৎপাদনের অন্যতম জেলা নীলফামারী। হাটবাজারগুলোতে কোল্ডস্টোরেজে রাখা আলুর সরবরাহ বেড়ে গেছে। কিন্তু তাতেও দাম কমছে না।

ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, বাজারে দাম নিয়ন্ত্রণে সরাসরি কোল্ডস্টোরেজে মজুত রাখা ব্যবসায়ীদের ধরতে হবে।

আলুর বীজ রোপণের আগে শেষ মুহূর্তে নীলফামারীতে কোল্ড স্টোরেজের আলুতে সয়লাব জেলার বড় বাজার সৈয়দপুর। প্রতিদিন শত শত বস্তা আলু বেচাকেনা হলেও দাম কমছে না। জেলায় আলুর হিমাগার ১০টি। এর মধ্যে ২টি বিএডিসি পরিচালিত ও ১টি হিমাগার বন্ধ। ৯টি হিমাগারের ধারণক্ষমতা ৮৪ হাজার টন।

কিন্তু হিমাগারের মালিকরা বলছেন, আলু সংরক্ষিত হয়েছে ৩৬ হাজার টন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে মূল ব্যবসায়ীদের হিমাগারের গেটে ধরতে হবে।

 

আলু ব্যবসায়ী বলেন, বাজারে নতুন আলু আসতে এখনও দেড় দুই মাস বাকি রয়েছে। নতুন আলু আসার পরই আলু দাম কমে যাবে বলে মনে করি।

জেলা পাইকারি সবজি আড়তদার ব্যবসায়ী সমিতির নেতা জানালেন, হাটে আলুর সরবরাহের কোনো ঘাটতি নেই।

সৈয়দপুর সবজি আড়তদার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ বলেন, নীলফামারী জেলার মধ্যে আলুর কোনও ঘাটতি নেই। আমাদের কাছে পর্যাপ্ত আলু আছে। এবং আমাদের এখানে ভালোই বিক্রি হচ্ছে।

সৈয়দপুর বাজারে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ বস্তা আলু বেচাকেনা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: