সিকৃবিতে বিভিন্ন ব্যাচের এনিভারসারি ডে পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৩ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের এনিভারসারি ডে পালন করেছে।

জানা যায়, সিকৃবি’র ২০১৩-২০১৩ সেশনে ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ১৯ তম ব্যাচ, কৃষি অনুষদের ৬ষ্ঠ ব্যাচ, ফিসারিজ অনুষদের ৬ষ্ঠ ব্যাচ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ৪র্থ ব্যাচ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ ২য় ব্যাচের শিক্ষার্থীরা পৃথক পৃথক ভাবে নিজেদের ৩য় এনিভারসারি পালন করে।

কৃষি অনুষদ ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ র্যালী ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এদিকে ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ১৯ তম ব্যাচের শিক্ষার্থীরা কেক কেটে অনুষ্টানের শুভ উদ্ভোধন করে।

এসব অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহন মিয়া, মেডিসিন বিভাগের ড. মোঃ মোক্তার হোসেন, ড. মোঃ মাহফুজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •