বাংলাদেশিদের জন্য সাসেক্সে বিনা টিউশন ফিতে স্কলারশিপ
স্কলারশিপ ডেস্ক:
বাংলাদেশিদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যর ইউনিভার্সিটি অব সাসেক্স। বিনা টিউশন ফিতে ইউরোপের বিশ্ববিদ্যালয়টিতে পড়তে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে বলা হয়েছে, স্কলারশিপের বিজ্ঞাপনে উল্লিখিত বিষয়ে মেধার যোগ্যতায় পড়ার সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ৩ হাজার ব্রিটিশ পাউন্ড পাবেন। স্কলারশিপের আওতায় থাকা বিয়ষগুলোতে পড়তে পারবেন বাংলাদেশিরা। সাসেক্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের ফলে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এ স্কলারশিপ চালু হয়েছে।
প্রতিবছর সাসেক্সে স্নাতকোত্তর বা পিএইচডি করতে যান বাংলাদেশি শিক্ষার্থীরা। সেখানে মেধার স্বাক্ষরও রেখেছেন তাঁরা। এ স্কলারশিপ চালুর জন্য অনেক দিন ধরে আবেদন করে আসছিলেন সেখানে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা। এবার স্কলারশিপটি চালু হয়ে গেল।
তবে সাসেক্স বাংলাদেশ স্কলারশিপের জন্য নির্বাচিত হতে কিছু শর্ত পূরণ করতে হবে। যার মধ্যে প্রধানতম হচ্ছে, শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। যুক্তরাজ্য জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য থাকতে হবে। আগামী বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। পাশাপাশি, সুযোগ পেতে হবে সাসেক্সের ২০২১–এর স্নাতকোত্তর প্রোগ্রামে।
স্কলারশিপ কতজনকে দেওয়া হবে, তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন করা যাবে আগামী বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত।
সাসেক্সের স্কলারশিপের জন্য ভিজিট করুন…
scholarships@sussex.ac.uk,
https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships,
https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships/view/1217-Sussex-Bangladesh-Scholarship
https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships,
https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships/view/1217-Sussex-Bangladesh-Scholarship

