বাকৃবিতে ‘জৈব বর্জ্যের মাধ্যমে ইটভাটার জমির উর্বরতা পূনরুদ্ধার’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুইন্স ইউনিভার্সিটি, বেলফাস্ট এর যৌথ উদ্যেগে ‘Restoring Fertility to Soils After Topsoil Stripping For Brick Production in Bangladesh Through Harnessing Agro-Ecosy stem Waste-Streams’ শীর্ষক কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০.৩০টায় কৃষি অনুষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোঃ মফিজুর রহমান জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্স সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ডঃ মোঃ আবু হাদি নুর আলী খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের প্রাক্তন ডীন প্রফেসর ডঃ এম জহির উদ্দীন ও স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ডঃ মোঃ রফিকুল ইসলাম।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পি.আই ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এর প্রফেসর ডঃ মাহমুদ হোসেন সুমন। তিনি বলেন, ইট ভাটার জন্য কৃষি জমির উপর থেকে মাটি কেটে নেয়ার ফলে জমি উর্বরতা ব্যাপক ভাবে নষ্ট হয়ে উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বাংলাদেশে প্রায় ৭০০০ ইট ভাটা আছে যাতে বাৎসরিক উৎপাদন হয় প্রায় ২৩ বিলিয়ন ইট। উৎপাদন খরচ কমাতে এ বিপুল পরিমান ইট তৈরির মাটি সংগ্রহ করা হচ্ছে প্রচুর আবাদী জমি নষ্ট করে। তাই, জমির উর্বরতা পূণরুদ্ধারের জন্য Biotehnology and Bilogical Sciences esearch Council (BBSRC), United Kingdom এর অর্থায়নে বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় এবং কুইন্স ইউনিভার্সিটি, বেলফাস্ট এর যৌথ উদ্যেগে একটি গবেষণা কাজ চলছে। বিভিন্ন জৈব উপাদান যেমনঃ কুইক কম্পোস্ট, ছাই, ও সবুজ সার ইত্যাদি ব্যবহার করে জমির উর্বরতা ফিরিয়ে আনা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. শফিকুল ইসলাম।


