নবনিযুক্ত কৃষি সচিব মেসবাহুল ইসলামকে বাকৃবিতে শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞন অনুষদের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের নবনিযুক্ত সচিব কৃষি অর্থনীতিবিদ মোঃ মেসবাহুল ইসলামকে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞন অনুষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়েছে।

শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান অনুষ্ঠান (২৯ নভেম্বর) বেলা ১১.৩০ মি: কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞন অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষদীয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও নবনিযুক্ত সচিব মহোদয়ের সংক্ষিপ্ত জীবন বৃওান্ত আলোচনা করেন কৃষি অর্থনীতি বিভাগ ও ইনস্টিটিউট অভ এগ্রিবিজনেস এন্ড ডেভপমেন্ট স্টাডিজ এর পরিচালক প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুলল্লাহ, অনুষদের সাবেক ডীন, সিনিয়র শিক্ষক বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন কৃষি অর্থনীতি বিভাগ প্রফেসর ড. হাসনীন জাহান।

  •  
  •  
  •  
  •  

Tags: