পবিপ্রবিতে বরিশাল জেলা ছাত্র সমিতির প্রীতিভোজ অনুষ্ঠিত

সজল বরিশালঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের বহিঃ ক্যাম্পাসে বরিশাল জেলা ছাত্র কল্যান সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের জামরুল তলায় আনন্দে ভাসেন শিক্ষক- শিক্ষার্থীরা।
সকাল থেকেই নানা আয়োজনে আনন্দ উৎসব করেন শিক্ষার্থীরা। মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড মোঃ মামুন উর রশিদ, ড মোহাম্মদ মাহমুদ রিয়াদ, সহকারি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার , ডেপুটি রেজিস্ট্রার মোঃ জাহাঙ্গীর কবির, সংগঠনের সভাপতি ডা মোঃ আলিফ উজ জামান সেতু, সাধারণ সম্পাদক মোঃ কায়য়ুম হোসেন নিবিড়, সিনিয়র সহ সভাপতি মোঃ ফাহাদ হোসেন শুভ, ২০১৫-১৬ শিক্ষা বর্ষের নবীন ছাত্র-ছাত্রী, বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রী বৃন্দ সহ প্রমুখ।

  •  
  •  
  •  
  •