সিকৃবিতে বাউল সম্রাট আব্দুল করিমের জন্মশত বার্ষিকী পালন
সিকৃবি প্রতিনিধিঃ
বাউল সম্রাট শাহ আবদুল করিম এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ গানের আসর “বসন্ত বাতাসে” অনুষ্ঠানের আয়োজন করে।
১২ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় সিকৃবি’র কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্টান অনুষ্টিত হয়। এসময় কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের নিয়মিত শিল্পিদের পাশাপাশি বাউল গানে মঞ্চ মাতান বাউল শাহ আবদুল করিমের ৩৬ বছরের শিষ্য বাউল শাহ আব্দুর রহমান।
এর আগে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম গোলাম শাহি আলম, কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের সভাপতি প্রফসর ডাঃ জামাল উদ্দিন ভূঞাঁ আব্দুল করিমের বর্ণাঢ্য শিল্পী জীবনের স্মৃতিচারন করেন এবং নতুন প্রজন্মকে এসব চর্চার উপর গুরুত্বারোপ করেন।

