‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২০’ পাচ্ছেন বাকৃবি উপাচার্য ড. লুৎফুল
মো. আব্দুর রহমান:
দেশের কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২০’ এর জুরি স্পেশাল অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. লুৎফুল হাসান।
আজ (২৪ ডিসেম্বর) জুরি বোর্ডের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। এতে প্রধান জুরি হিসেবে ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ও সদস্য জুরি বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান।
স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২০ এ আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন পথিকৃৎ কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা। জুরি স্পেশাল অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান এবং চট্টগ্রামের কৃষি উদ্যোক্তা কোহিনুর কামাল। আজ জুরি বোর্ডের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হয়।
এছাড়া সেরা কৃষক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার মালটা চাষী সাখাওয়াৎ হোসেন বাবুল ও ফরিদপুরের পেয়াজ চাষী ফরিদা বেগম, সেরা কৃষি সাংবাদিক পাবনার আমিরুল ইসলাম হিরু এবং অন্যান্য মোট আটটি ক্যাটাগরিতে এগ্রো অ্যাওয়্যার্ড প্রদান করা হবে।
দেশের কৃষি ও কৃষককে উৎসাহিত করতে ৬ষ্ঠ বারের মত হতে যাচ্ছে ‘স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২০’ এর আয়োজন। আগামী ৮ই জানয়ারি ‘স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২০’ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

