কিশোরগঞ্জের হোসেনপুরে বিনামূল্যে গবাদিপশুর কৃমিনাশক ঔষধ বিতরণ
মো. আব্দুর রহমান:
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় গবাদিপশুর কৃমি মুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে গবাদিপশুর জন্য বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহ:পতিবার (২৪ ডিসেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এর আওতায় ‘Dairy and Beef cattle deworming awareness campaigning program’ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার পৌরসভার পদুরগাতী নামক স্থানে গরু, ছাগল ও ভেড়ার জন্যে কৃমিনাশক ঔষধ বিতরণের মাধ্যমে গবাদিপশুর কৃমি মুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

গবাদিপশুর কৃমি মুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলইও) ডাঃ মোঃ আজিজুল হাকিম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রুহুল আমীন, প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলএফএ) মোঃ আব্দুল কাইয়ুম, নারজিনা আক্তার মনি এবং লাইভস্টক সার্ভিস প্রোভাইডারবৃন্দ (এলএসপি) প্রমুখ।

