মিঠাপুকুরে কিশোরী ধর্ষনের দায়ে সৎ বাবা আটক

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে ১৪ বছর বয়সী কিশোরী সৎ বাবা কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী সৎ বাবাকে ধরে থানা পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার লতিবপুর ইউনিয়নের নিঝাল গ্রামে। এ বিষয়ে ধর্ষিতার মা নাজমা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহিনুল ইসলাম জানান, উপজেলার লতিবপুর ইউনিয়নের নিঝাল গ্রামের কাঠমিস্ত্রি নজরুল ইসলাম স্ত্রী নাজমা বেগমকে ঘুমের ওষুধ খাওয়াইয়ে তার সৎ মেয়েকে (১৪) জোরপূর্বক ধর্ষন করে আসছিল।

এতে, ওই কিশোরী ৩ মাসের অন্তঃস্বত্বা হয়ে পড়ে। ঘটনাটি ধর্ষিতা পরিবারের লোকজনকে জানাতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে নজরুল। গত শুক্রবার ঘটনাটি এলাকাবাসির মাঝে জানা জানি হয়। এতে, বিক্ষুদ্ধ এলাকাবাসী ধর্ষক সৎ বাবাকে আটক করে গণ পিটুনি দেয়। খবর পেয়ে সেদিন রাতেই পুলিশ নজরুলকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষিতার মা নাজমা বেগম বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি জানান, অসুখ হলে স্বামী বিভিন্ন ওষুধের সাথে আমাকে ঘুমের বড়ি খাওয়াতো। আমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকতাম। আর এ সুযোগে মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষন করতো। বর্তমানে আমার মেয়ে ৩ মাসের অন্তঃস্বত্বা।

মিঠাপুকুর থানা অফিসার ইনাচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ধর্ষক নজরুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •