একুশে পদকের জন্য মনোনীত ড. মির্জা আব্দুল জলিল
নিউজ ডেস্কঃ
দেশবরেণ্য ভেটেরিনারিয়ান, পাবনার কৃতিসন্তান কৃষিবিদ ড. মির্জা আব্দুল জলিল একুশে পদক-২০২১ (অর্থনীতি) এর জন্য মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মির্জা আব্দুল জলিল ১৯ মার্চ, ১৯৩৭ সালে পাবনা জেলার বেড়া উপজেলার জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে পশুচিকিৎসা ও পশুপালন বিষয়ে বিএসসি এবং ১৯৬৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৩-১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি থেকে পশুপুষ্টির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মির্জা আব্দুল জলিল বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এবং কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।।
তিনি প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, কৃষিবিদ ইন্সটিটিউশনের সাবেক সভাপতি এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একজন ভেটেরিনারিয়ান এর একুশ পদক প্রাপ্তিতে উচ্ছ্বাসিত দেশের আপামর ভেটেরিনারিয়ানগন।

