জুটি বাঁধলেন ক্রিকেটার নাসির
নিউজ ডেস্কঃ
বিয়ে করলেন ক্রিকেটার নাসির হোসেন। আর এ জন্য তিনি বেছে নিলেন বিশ্ব ভালোবাসা দিবসকেই।
নাসির নিজের ফেসবুক পেজে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নববধুর সঙ্গে তিনটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের নতুন যাত্রার জন্য দোয়া করবেন।’
জানা যায়, রবিবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে নাসিরের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। কনে- তামিমা তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে।
দুজনের চেনাজানা অনেক আগে থেকেই। বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের পরিবারের লোকজন ছাড়াও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
নাসির বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে এখন পর্যন্ত ১৯টি টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন।
ক’দিন আগে সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে খেলে এসেছেন নাসির।

