সিকৃবিতে প্রতিভা অন্বেষণ অনুষ্ঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ( সিকৃবি) “প্রতিভা অন্বেষণ” প্রতিযোগিতা -২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
সিকৃবি’র কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে। ১৮ ফেব্রুয়ারি ববহঃস্পতিবার বিকেল ৫ টায় সিকৃবি’র সেন্ট্রাল অডিটোরিয়ামে নাচ, গান, আবৃত্তি, অভিনয় এসব ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ সহ কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সবাই উপস্থিত ছিলেন।

