করোনায় কুয়েতে কারফিউ বিপাকে ব্যবসায়ীরা
আন্তর্জাতিক ডেস্ক:
হঠাৎ করে করোনা আবারও লাগামহীন হয়ে উঠেছে কুয়েতে। কুয়েতে করোনার নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কুয়েতে এক মাসের কারফিও জারি করা হয়েছে ।গত ৭ মার্চ থেকে এই কারফিউ জারি করে কুয়েত সরকার।বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।
কারফিউয়ে প্রভাব পড়েছে ব্যবসায়ীদের ওপর।এতে বাদ যায়নি প্রবাসী ব্যবসায়ীরাও ।ক্রেতাশূন্য মার্কেটগুলোতে আগের মতো বেচাকেনা না হওয়ায় খতিগ্রস্থ ব্যাবসায়ীরা ।
শ্রমিকদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছেন তারা। ৪ মার্চ (বৃহস্পতিবার) দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে করোনারোধে ১২ ঘণ্টার কারফিউ দেওয়া হয়। মন্ত্রিপরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানীয় আরবি দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।
কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন।যারা অনেকে ব্যাবসায়ী । এই কারফিও এর ফলে
ব্যবসায় মন্দার সৃষ্টি হচ্ছে অনেকেই ইতোমধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেশে ফিরে গেছেন।
তবে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের আশা, শিগগিরই মহামারি কাটিয়ে আবারো তাদের ব্যবসায় প্রাণ ফিরবে।
বাহিরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

