আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টার্গেট ৩ কোটি টাকা!

আহমেদ নাসিম আনাসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
সব বয়সের মানুষের হাতে তুলে দিতে ব্যাস্ত সময় পার করছে ঝিনাইদহের ফুল চাষীরা। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝিনাইদহ থেকে প্রায় ৩ কোটি টাকার ফুল দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হবে বলে জানিয়েছে ফুল চাষের সাথে জড়িত কৃষক ও স্থানীয় কৃষি অফিস। প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবসে মতো দিনগুলোতে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। আর দেশের এই চাহিদার সিংহভাগ যোগান দিয়ে থাকে এই ঝিনাইদহের কালীগঞ্জের এলাকার ফুল চাষীরা।

ঝিনাইদহ কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার সদর, কালীগঞ্জ, কোটচাদপুর ও মহেশপুর উপজেলায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে চাষ করা হয়েছে বিভিন্ন জাতের গাদা,গোলাপ, গ্লাডিয়াস, রজনীগন্ধ্যাসহ নানা জাতের ফুল। সবচেয়ে বেশি গাধা ফুল, গ্লাডিয়াস ও রজনীগন্ধার চাষ হয় কালীগঞ্জে বালিয়াডাঙ্গা এলাকায় ও সদর উপজেলার গান্না এলাকায়। এ কারনে সবাই এখন এই এলাকাকে ফুলনগরী হিসেবে পরিচিত।

লাউতলা এলাকার পুরাতন ফুল চাষী ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, সারা বছরই তারা ফুল বিক্রি করে থাকেন। তবে প্রতিবছর বিভিন্ন দিবসে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। এ সময় দাম ও থাকে ভালো। দিবস উপলক্ষে এক ঝুপি গাদা ফুল ১২০ টাকা দরে, রজনীগন্ধা বিক্রি হচ্ছে ১ কেজি ১১০ টাকা ও পিস ৩ টাকা দরে আর গ্লাডিয়াস ১ পিস ৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা ডাঃ খান মো মনিরুজ্ঝামান জানান, উৎপাদন ব্যয় কম, লাভ বেশি হওয়ায় কৃষকরা ফুল চাষে আগ্রহী হচ্ছেন। এ এলাকার উৎপাদিত ফুল দূরপাল্লার পরিবহনে ভরে চলে যাচ্ছে ঢাকা, বরিশাল, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বড় বড় শহরগুলোতে পাঠানো হচ্ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: