সাকিবের চুল ছেঁটে দিলেন নারিন (ভিডিওসহ)

narin

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনকে রাখা হয়নি এবারের আইপিএল আসরের প্রথম দুই ম্যাচের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) একাদশে। এর কারণ একটাই। তিন বছর কলকাতায় ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নাইট কর্তৃপক্ষ ও অধিনায়ক এইউন মরগ্যান সাকিবে ডুবে আছে। এক কথায় সাকিব কলকাতায় ফিরতেই সুনীল যেন বাতিলের খাতায় চলে গেলেন! তবে এমন ঘটনায় সাকিবের প্রতি এতটুকুও অভিমান জমা পড়ে নি নারিনের হৃদয়ে। আগের মতোই সুসম্পর্ক রয়েছে এই দুই স্পিনারের মধ্যে।

সাকিবের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও সে কথাই বলছে। সাকিব ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, ‘চুলের ছাঁট’। ভিডিওটি পোস্টের পর পরই নেট দুনিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, সাকিবের চুল ছেঁটে দিচ্ছেন সুনীল নারিন! এ যেন নরসুন্দরের দোকানে গিয়েছেন সাকিব। আর দক্ষ ‘নরসুন্দরের’ভূমিকায় সুনীল নারিন। বাধ্য ছেলের মতো চুপ করে বসে আছেন আছেন সাকিব। মাঝেমধ্যে মুচকি হাসছেন। ওদিকে নারিনের খেয়াল শুধুমাত্র সাকিবের চুলের ছাঁট দেওয়ার প্রতি। একেবারে পেশাদারদের মতোই ভীষণ মনোযোগের সঙ্গে সাকিবের চুলে নতুন ছাঁট দিচ্ছেন নারিন।

ভিডিও-

https://www.instagram.com/tv/CNpr7pbg6Fi/

  •  
  •  
  •  
  •