ভারতে একদিনেই ২ লাখ ৬১ হাজার করোনায় আক্রান্ত, মৃত ১৫০০

coronaind

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। প্রতিদিন দেশটিতে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজারো মানুষ। সবশেষ একদিনেই ভারতে ২ লাখ ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৬১ হাজার ৫০০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এতে করে দেশটিতে করোনার রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে। সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে গেছে।

আর গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৫০১ জনের। এ নিয়ে দেশটিত ১ লাখ ৭৭ হাজার ১৫০ জনের মৃত্যু হলো।

এদিকে শনিবার কেন্দ্রীয় সরকারের কয়েকটি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গত বছর একজোট হয়ে কভিডকে হারিয়েছিল ভারত। এবার ফের তা-ই করতে পারবে।’

অন্যদিকে সংক্রমণ আর করোনা-বিধির বিন্দুমাত্র তোয়াক্কা না করে এখন পর্যন্ত ২৩ লাখ পুণ্যার্থী স্নান সেরেছেন কুম্ভে। মহামারির মধ্যে এই বিপুল সমাবেশ কেন প্রশ্ন উঠছে দেশে-বিদেশে।

  •  
  •  
  •  
  •