কোরআন তেলাওয়াত করলেন এরদোয়ান, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের সাবেক রাষ্ট্রপতি তুরগুত ওজানের ২৮তম মৃত্যুবার্ষিকীতে অংশগ্রহণ করে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শনিবার (১৭ এপ্রিল) ইস্তাম্বুল নগরীর তোপকাপি এলাকায় সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়। তুরস্কের অষ্টম রাষ্ট্রপতি তুরগুত ওজানের সমাধির সামনে নীরবতা পালনের মাধ্যমে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।
এরদোয়ান তুরগুত ওজানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি পবিত্র কোরআনের ৮১ নম্বর সুরা আল-ইনফিতার সুললিত কণ্ঠে মুখস্ত পাঠ করেন। পরে ওজানের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই তেলাওয়াতের ভিডিও ভাইরাল হয়েছে।
উল্লেখ্য তুরগুত ওজান ১৯৮৯ সালে মিসরের রাষ্ট্রপতি পদে গ্রহণ করেন। ১৯৯৩ সালের ১৭ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

