আজও ভারতে রেকর্ড ২৮১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ লাখ ৫৩ হাজার

india

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনা পরিস্থিতি বেশ খারাপ জায়গায় চলে গেছে। প্রায় সব রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ভারতে ২৮১২ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনে।

সোমবার (২৬ এপ্রিল) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। এর আগে ২৫ এপ্রিল করোনায় দেশটিতে ২৭৬৭ জনের মৃত্যু হয়।

খবরে বলা হয়, এদিন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন।

ভারতে করোনা আক্রান্তের হার এবং মৃত্যু প্রতিদিনই আগের দিনের চেয়ে বাড়ছে। এরমধ্যে দেশটিতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। ফলে করোনা প্রতিরোধে নানামুখী চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে ভারতকে।

এদিকে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ১৪ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ৩৭৯ জন এবং মারা গেছে ৩১ লাখ ২২ হাজার ৫৩৮ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৮৭৩ জন এবং এখন আক্রান্ত অবস্থায় রয়েছে ১ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৯৬৮ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৮৯ জন এবং মারা গেছে ৫ লাখ ৮৬ হাজার ১৫২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

  •  
  •  
  •  
  •