রাবিতে সাইকেল চুরির সময় আটক ১
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির সময় এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনে সাইকেলের তালা কাটার সময় শিক্ষার্থীরা ওই ব্যাক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়।
আটককৃত ওই ব্যাক্তির নাম শরিফুল ইসলাম (৩০)। তার বাসা নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায়। তার পিতার নাম মৃত লোকমান হোসেন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চতুর্থ বিজ্ঞান ভবনে অবস্থিত ফলিত বিজ্ঞান বিভাগের সামনে ওই ব্যাক্তি সাইকেলের তালা কাটার চেষ্টা করে। এসময় তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে শিক্ষার্থীরা তাকে বেধড়ক মারধর করে পুলিশে সোপর্দ করে।
মতিহার থানার ডিউটি অফিসার এএসআই বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে এক ব্যাক্তিকে সাইকেল চোর সন্দেহে আটক করে আমাদের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

