ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৪৯
আন্তর্জাতিক ডেস্কঃ গত ১০ মে থেকে ফিলিস্তিনিদের ওপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৫০ জন।
রোববার (১৬ মে) সকালেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জ্ন। এ ছাড়া সকালের হামলায় দুটি ভবন ধসে পড়েছে।
এদিকে ফিলিস্তিনে চলমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যত দিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে হতাহত যতটা কমানো যায়, সেই চেষ্টা অব্যাহত থাকবে।
অপরদিকে, হামাসের মুখপাত্র ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও তাদের মাতৃভূমি রক্ষায় হামাসের প্রতিরোধ থেকে যাবে না।

