ঈদের পর হুট করেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বেড়েছে বহিরাগতদের চলাফেরা। তাদের বেশির ভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। মানছেন না সামাজিক দূরত্ব ও।
ফলে বিশ্ববিদ্যালয় পরিবারে তৈরি হয়েছে করোনা আতঙ্ক।
গত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বমুখী। এমন সময়ে মানুষের এরূপ উদাসীনতা জনমনে তৈরি করছে আতঙ্ক।
সরেজমিনে ক্যাম্পাসের জব্বার মোড়, কে আর মার্কেট, আমবাগান ইত্যাদি জায়গা পর্যবেক্ষণ করে দেখা যায়, বেশীরভাগ মানুষই স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন ছিলেন। পড়েননি মাস্কও।
ক্যাম্পাস এ শিক্ষক ছাড়াও মাস্টার্স এ অধ্যয়রত শিক্ষার্থীরা অবস্থান করছেন। তাদের মাঝে চলছে করোনাভীতি।
এমতাবস্থায় প্রশাসন থেকে দ্রুতই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়।