দুধ আমদানিকে নিরুৎসাহিত করছে সরকারঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্ব দুগ্ধ দিবস আজ। ‘Combat COVID: Produce Milk, Drink Milk’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২১’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০১ জুন ২০২১) সন্ধ্যায় এক ওয়েবিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডেইরি বিজ্ঞান বিভাগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুধ শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য। কোভিডকালীন সময়ে খামারীরা যখন দাম না পেয়ে রাস্তায় দুধ ঢেলে দিচ্ছিলেন তখন ভ্রামমান বিক্রয় ব্যবস্থা চালু করা হল। এছাড়া প্রাণিসম্পদের যে কার্যক্রমগুলো করোনায় বাধাগ্রস্থ হয়েছিল সেগুলো সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সচল রাখতে চেষ্টা করা হয়েছে। সরকার পাউডার দুধ আমদানিকে নিরুৎসাহিত করছে বলেও জানান তিনি। “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এবং মাছ মাংসে সমৃদ্ধির বাঙালীয়ানা ধরে রাখতে চাই। এই খাতকে এগিয়ে নিতে পারলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, গ্রামীন অর্থনীতির উন্নয়ন হবে এবং প্রাণিজ প্রোটিনের মাধ্যমে শরীরের পুষ্টির চাহিদা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া মন্ত্রনালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রনের চেষ্টা করছেন তিনি।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, দুগ্ধ উৎপাদনকারী কৃষক ও ব্যবসায়ীদের ইনকাম ট্যাক্স মওকুফ এবং রোডম্যাপ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। বিদেশে থেকে দুধ আমদানী না করে এই পাউডার দেশেই তৈরি করার প্রয়োজস বলে তিনি মনে করেন।

বক্তারা দেশের দুগ্ধ শিল্পকে বাঁচিয়ে রাখতে পাউডার দুধ আমদানিকে বন্ধ করতে সরকারকে অনুরোধ জানান।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া (ডিন, পশুপালন অনুষদ), ডা. শেখ আজিজুর রহমান (মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর), ড. মোঃ আবদুল জলিল (মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. একেএম জাকির হোসেন (ছাত্রবিষয়ক উপদেষ্টা, বাকৃবি), প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম (সভাপতি, বাংলাদেশ এনিমেল হাজবেনড্রি এসোসিয়েশন)।

ওয়েবিনারটি প্রফেসর ড. রায়হান হাবিবের (প্রধান, ডেইরি বিজ্ঞান বিভাগ) সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোঃ সোহেল রানা সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হারুন-উর-রশিদ (ডেইরি বিজ্ঞান বিভাগ, বাকৃবি)। এসময় ড. হারুন-উর-রশিদ ডেইরির প্রয়োজনীতা ও গুরুত্ব এবং অবদানের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন।

উল্লেখ্য ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্তকরণে উৎসাহিত দিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।

বিশ্ব দুগ্ধ দিবস-২০২১ এর প্রতিপাদ্য ‘সাসটেইনেবিলিটি ইন দ্য ডেইরি সেক্টর উইথ মেসেজ অ্যারাউন্ড দ্য এনভায়রমেন্ট নিউট্রেশন অ্যান্ড সোসিও ইকোনোমিকস’।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,