কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের নতুন কমিটি,সভাপতি সবুজ সম্পাদক জুবায়ের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাইন্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । মঙ্গলবার ক্লাবের এক সাধারণ সভায় ক্লাবের মডারেটর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন এ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইনফরমেশন এ- কমিউনিকেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মাসুদ পারভেজ সবুজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের জুবায়ের আহমেদ।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদার্থ বিজ্ঞান বিভাগের মো. আঁখি আলম রকি,সহ সভাপতি পরিসংখ্যান বিভাগের মাহমুদ আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আইসিটি বিভাগের মো. মাখদুম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের মো. ওবায়দুলহক ও রসায়ন বিভাগের তাহরিমা তাহসিন লিমা, কোষাধ্যক্ষ রসায়ন বিভাগের মো. আসাদ জিতু, প্রচার সম্পাদক সিএসই বিভাগের মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আইসিটি বিভাগের সাইদুল ইসলাম, কার্যকরী সদস্য গণিত বিভাগের সৈয়দ মেহেদী হাসান, আইসিটি বিভাগের মাজহারুল ইসলাম আশিক এবং রসায়ন বিভাগের নাসরিন ফেরদৌস তানিয়া।
পরে নতুন এ কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের মডারেটর, বিভিন্ন বিভাগের শিক্ষক ও ক্লাবের সদস্যরা।

  •  
  •  
  •  
  •