রাজশাহীতে বাড়ছে মৃত্যুর মিছিল
রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ সর্বোচ্চ ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন রোগীর করোনা পজিটিভ ছিল এবং ৬ জন উপসর্গ নিয়েই মারা গেছে। এ পর্যন্ত মেডিকেলে ভর্তি হয়েছেন ২২৫ জন।
রাজশাহী মেডিকেলে প্রতিদিনই গড়ে ৮ থেকে ১০ জন রোগীর মৃত্যু হচ্ছে তবে আজ তা সর্বোচ্চ ১৬ জনে পৌছায়। এদের সবাই মেডিকেলের আইসিইউ এবং করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। ১৬ জনের মধ্যে নয় জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীর ছয় জন ও একজনের বাড়ি নওগাঁ জেলায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ সকাল পর্যন্ত ২২৫ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ২৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সংক্রমণের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। এদের মধ্যে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।’

