ট্রাকচালকের হাতে মুসলিম পরিবারের ৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় ট্রাক চাপায় একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছেন। কানাডার অনটারিও প্রদেশের লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দেয় এক চালক। এতে ওই পরিবারের ৪ সদস্য মারা যান।

সোমবারের এ নৃশংস ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহতদের প্রতি গভীর শোক এবং ধর্মবিদ্বেষের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

এক টুইটার বার্তায় তিনি বলেন, আমি খবরটি শুনে আতঙ্কিত, কানাডায় ইসলামবিদ্বেষ বা যে কোনো ধর্মবিদ্বেষীদের স্থান হবে না।

সোমবারের ওই নৃশংস হামলায় মুসলিম পরিবারটির ৯ বছরের আরেক শিশুও গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ হতাহতদের নাম প্রকাশ করেনি।  নিহতদের মধ্যে আছেন, ৭৪ বছরের এক বৃদ্ধা, ৪৬ বছরের এক পুরুষ, ৪৪ বছরের এক নারী এবং ১৫ বছরের এক কিশোরী।

কানাডার স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টার দিকে লন্ডনের রাস্তায় মুসলিম পরিবারের সদস্যদের ওপর ট্রাক উঠিয়ে দেয় ন্যাথানিয়েল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সী এক বর্ণবাদী চালক।

গ্রেফতারের পর পুলিশের কাছে চালক স্বীকার করেছে, মুসলিম বলেই তাদের গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,