দ্বন্দ্ব মালিকদের দুর্ভোগে যাত্রীরা

নাটোর প্রতিনিধি:
রাজশাহীর সাথে নাটোরের বাস মালিকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে সাধারন যাত্রীদের। বাস মালিকদের দ্বন্দ্বের জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় বিকল্প পথে অতিরিক্ত রাস্তা পাড়ি দিয়ে গন্তব্যস্থলে পৌছতে দূর্ভোগে পড়ছেন তারা। এদিকে নাটোরের সাথে রাজশাহীর দ্বন্দ্ব হওয়ায় রাজশাহীগামী গাড়িগুলো নাটোরে না ঢুকেই বনপাড়া হয়ে বিকল্প পথে রাজশাহী যাচ্ছে ফলে নাটোরের যাত্রীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

মালিক সমিতি সূত্রে জানা যায়, দুই জেলার মালিকদের দ্বন্দ্বের কারনে বুধবার দুপুরে নাটোর বাস টার্মিনালে রাজশাহী বাস মালিকের ঢাকায় চলাচলকারী ন্যাশনাল ও দেশ ট্রাভেলস এর দু’টি কাউন্টার বন্ধ করে দেয়া হয়। এর জের ধরে রাজশাহীতেও নাটোর মালিকদের বাসগুলো বন্ধ করে দেয়া হলে নাটোর-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বন্ধ হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সাথে নাটোর হয়ে ঢাকার সরাসরি বাস চলাচল। এদিকে রাজশাহীর গাড়িগুলো বানেশ্বর চারঘাট লালপুর হয়ে অথবা নওগা হয়ে ঢাকা চলাচল করছে। এছাড়া ঢাকা থেকে রাজশাহী চাপাইগামী বিকল্প পথে গন্তব্যস্থলে চলে যাচ্ছে। কিছু অতিরিক্ত সময় ব্যয় রাজশাহী চাপাই নবাবগঞ্জের যাত্রীরা গন্তব্যস্থলে যেতে পারলেও নাটোরের যাত্রীরা পেেড়ছেন বিপাকে। গাড়িগুলোর ছাড়ার স্থান চাপাই ও রাজশাহী হওয়ায় তা বিকল্প পথে চলে যাচ্ছে ফলে নাটোরের কাউন্টারে তারা না ঢুকেই চলে যাচ্ছে। ফলে নাটোরের যাত্রীদের দূর্ভোগের শেষ নেই। বনপাড়া বাইপাস থেকে বিকল্প উপায়ে নাটোর আসতে হচ্ছে আবার ঢাকায় যেতেও বনপাড়া বাইপাসে গিয়ে বাসে উঠতে হচ্ছে। ফলে তাদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তাই মালিকদের এমন দ্বন্দ্বের অবসান না হলে নাটোরের যাত্রীদেরই বেশি দূর্ভোগে পড়তে হবে। নাটোর বাসটার্মিনালে ঢাকাগামী অপেক্ষারত যাত্রীরা এ সময় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার জানান, দুই মালিক সমিতির বিষয়টি মিমাংসা না হওয়া পর্যন্ত সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে।

এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তিনি একটা মিটিংএ আছেন তবে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

  •  
  •  
  •  
  •